বান্দরবানে জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপির পুষ্পমালা কমিটি গঠন

Printed Edition

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেছে নবগঠিত জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা। গতকাল জুমার নামাজের পর সংগঠনটির নেতাকর্মী সমর্থকরা কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। রাজপুত্র মংসা প্রু চৌধুরীকে আহ্বায়ক মো: এরফানুল হককে আহ্বায়ক করে ১৮ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি বান্দরবান জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও নেতাকর্মী সমর্থকরা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় নেতারা বলেন, পাহাড়ের সব জাতি গোষ্ঠীর উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এনসিপি কাজ করে যাবে। একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবে এনসিপি। আগামী সংসদ নির্বাচনে সংগঠনটির মনোনীত প্রার্থী বিজয়ী হবে বলে তারা আশা ব্যক্ত করেছেন।