বিসিএলে নতুন তিন দল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে এবার প্রায় ১৪টির বেশি ক্লাব আবেদন করেছিল লাইসেন্সের জন্য। এতে শেষ পর্যন্ত ১০টি দলই খেলার অনুমতি পেয়েছে। এই ১০ দলের মধ্যে নতুন দল তিনটি। এগুলো হলো চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব, খেলাঘর ও শুকতারা ক্লাব নারায়ণগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর এবার আর দল গঠনে আবেদনই করেনি চট্টগ্রাম আবাহনী। আগেই প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ থেকে নেমে যাওয়া চট্টগ্রাম মোহামেডান এবারের বিসিএল খেলতে আবেদন করেছিল। তবে তা নির্ধারিত সময়ের পরে হওয়ার বাদ পড়ে তারা। শেষ পর্যন্ত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের অংশগ্রহণের ফলে দেশের দ্বিতীয় সেরা লিগে চট্টগ্রামের একটি দল থাকল। শুকতারা ক্লাব বিপিএল থেকে অবনমিত হওয়ার পর আর পেশাদার লিগ খেলেনি।