মিঠাপুকুরে রোকেয়া দিবসের কর্মসূচির উদ্বোধন

Printed Edition
bangla-2
মিঠাপুকুরে রোকেয়া দিবসের কর্মসূচির উদ্বোধন

বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে শুরু হয়েছে ৩ দিনব্যাপী রোকেয়া দিবস ও মেলা। এ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল সকালে বেগম রোকেয়া স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন ও মেলার উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মো: মারুফাত হোসাইন। উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত করা হয়। মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা।