বায়ুদূষণ-স্বাস্থ্য অভিযোজন কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

Printed Edition

স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ (ওটচঐচঝচ) এর আওতায় ‘অরৎ চড়ষষঁঃরড়হ-ঐবধষঃয অফধঢ়ঃরড়হ অপঃরড়হ চষধহ ভড়ৎ ইধহমষধফবংয’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের সভাপতিত্বে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, ইফফাত মাহমুদ (সিনিয়র অপারেসন্স অফিসার, বিশ্বব্যাংক ঢাকা অফিস এবং প্রকল্পের দল নেতা)।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডিএসসিসির সিইও, ডিএনসিসি, চসিক, সাভার ও তারাবো পৌরসভার প্রতিনিধি, স্বাস্থ্য অধিদফতরসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দফতরের আওতাধীন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বরেণ্য বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা কর্মশালায় অংশ নেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, জলবায়ু ও স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা মিসা কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি। ব্র্যাক ব্যাংককে আবারো দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে এসঅ্যান্ডপি আউটলুক ‘স্থিতিশীল’

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ব্র্যাক ব্যাংককে আবারো দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে। সংস্থাটি ব্র্যাক ব্যাংককে ‘স্থিতিশীল’ আউটলুকের সাথে দীর্ঘমেয়াদে ‘বি+’ ক্রেডিট রেটিং দিয়েছে, যা বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমান। ৯ বছর ধরে এই ধারাবাহিক স্বীকৃতি ব্যাংকটির টেকসইতার প্রতিফলন।

ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ব্র্যাক ব্যাংকের প্রতি আস্থা বজায় রেখেছে এসঅ্যান্ডপি। ২৬ নভেম্বর ২০২৫ প্রকাশিত এক রিপোর্টে সংস্থাটি বলেছে, “চ্যালেঞ্জিং অপারেটিং পরিবেশের মধ্যেও ব্র্যাক ব্যাংক নিজেদের আর্থিক সক্ষমতা বজায় রাখবে। ব্যাংকের লক্ষণীয় মুনাফা, আয় ধরে রাখার ক্ষমতা এবং পরিমিত ঋণ প্রবৃদ্ধি আগামী দুই বছর রিস্ক অ্যাডজাস্টেড ক্যাপিটাল (আরএসি) রেশিও বজায় রাখতে সহায়তা করবে।”

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস আরো উল্লেখ করেছে, “আমাদের দৃষ্টিতে ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল প্রোফাইল ‘স্থিতিশীল’ থাকবে। ব্যাংকটির দক্ষ ও বিচক্ষণ ম্যানেজমেন্ট ব্যাংকের ধারাবাহিক সাফল্য বজায় রাখার পাশাপাশি ব্যাংকিং খাতের অস্থির সময় অতিক্রম করতে সহায়তা করবে। ব্যাংকের নন-পারফর্মিং লোনের অনুপাত আগামী ১২ থেকে ১৮ মাসে ৩.১% থেকে ৩.৫%-এর মধ্যে থাকবে বলে আমরা আশা করছি। এই হার বাংলাদেশের ব্যাংকিং খাতে বিদ্যমান গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ব্যালেন্সড লোন পোর্টফোলিও এবং প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট ব্যাংকের অ্যাসেট কোয়্যালিটি ঠিক রাখবে।”

ব্র্যাক ব্যাংকের ‘স্থিতিশীল’ আউটলুক সম্পর্কে এসঅ্যান্ডপি মন্তব্য করেছে, “বাংলাদেশের চ্যালেঞ্জিং অপারেটিং পরিস্থিতি স্থিতিশীলভাবে মোকাবেলা করতে পারবে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির বর্তমান এই শক্তিশালী আর্থিক অবস্থান আগামী ১২ থেকে ১৮ মাসও বজায় থাকবে।”

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস থেকে প্রাপ্ত এই রেটিং সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই স্বীকৃতি আমাদের টেকসই মূলধন কাঠামো, সম্পদের গুণগত মান, সুশাসন ও শক্তিশালী তারল্য অবস্থানের প্রতিফলন। স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি শুধু ব্র্যাক ব্যাংকের জন্যই বড় অর্জন নয়, বরং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্যও এক শক্তিশালী বার্তা।”

তিনি আরো বলেন, “এই সাফল্যে আমরা গর্বিত ও সম্মানিত। এই অর্জনে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, সহকর্মী এবং নিয়ন্ত্রক সংস্থাসহ সব স্টেকহোল্ডারদের প্রতি। সবার অবিচল আস্থাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।” বিজ্ঞপ্তি।