কেশবপুরে অধ্যক্ষের স্বাক্ষর জাল কওে পরিচ্ছন্নকর্মী নিয়োগ

Printed Edition

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুরে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে পরিচ্ছন্নকর্মী নিয়োগের প্রতিবাদে এবং জালিয়াতিচক্রের হোতাদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন কেশবপুর প্রেস ক্লাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রহমাতুল্যাহ।

২২ ফেব্রুয়ারি বিকেলে কেশবপুর প্রেস ক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভরতভায়না এ.বি.জি.কে ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রহমাতুল্যাহ বলেন, আমি ২০২৪ সালের ২৫ ফেব্রুরুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। যোগদানের পর একটি জালিয়াতিচক্র আমার স্বাক্ষর জাল করে কেয়া খাতুন নামে এক ‘পরিচ্ছন্নতাকর্মী’ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। যা আমি জানি না। আজই নিয়োগের কিছু কাগজপত্র হাতে পেয়ে জানতে পারি আমার স্বাক্ষর জাল করা হয়েছে। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত ‘পরিচ্ছন্নতাকর্মী’ এমপিওভুক্ত হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি। তিনি জালিয়াতিচক্রের মাধ্যমে ভুয়া নিয়োগপ্রাপ্ত ‘পরিচ্ছন্নতাকর্মী’ কেয়া খাতুনকে আইনের আওতায় এনে জালিয়াতিচক্রের মূল হোতাকে। গ্রেফতারের দাবি জানান।