পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Printed Edition

মাহে রমজানের তাৎপর্য ও আধ্যাত্মিক চেতনা ধারণ করে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৩ মার্চ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন ডিজেল কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা এ বি এম আমিনুর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সদস্য জহির আহম্মদ রতন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. এম মজিবুর রহমান, ভিসি ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, অতিথি ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।