লালমনিরহাট মা ও শিশু কেন্দ্রের টাকা কোষাগারে জমার নির্দেশ
Printed Edition
লালমনিরহাট প্রতিনিধি
অভ্যন্তরীণ নিরীক্ষায় লালমনিরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে। বিধিমালাবহির্ভূত ওষুধ ক্রয় করায় এবং সংগ্রহে নির্ধারিত কমিটি করা হয়নি বলে অডিটে জানানো হয়েছে। এ ছাড়া আরো অনিয়ম খুঁজে পেয়েছে কমিটি। মাত্র চার বছরের নিরীক্ষায় ১৩ লাখ ৫৭ হাজার ২৯০ টাকা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের তৎকালীন মেডিক্যাল অফিসার (ক্লি¬নিক) ডা: নিশাত-উন-নাহারকে আপত্তিকৃত টাকা সরকারি কোষাগারে জমা নির্দেশ দিয়েছে নিরীক্ষা টিম।
অপর দিকে পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (নিরীক্ষা) মাহফুজা খানম স্বাক্ষরিত ওই অডিট প্রতিবেদন প্রাপ্তির ৩০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় প্রমাণসহ ব্রডশিট জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তৎকালীন মেডিক্যাল অফিসার (ক্লিনিক) (অ: দা:) ডা: নিশাত-উন-নাহার বলেন, আমি কোনো অনিয়ম করিনি। ওই সময়ের অফিস সহকারী মনোয়ারা বেগম আমার স্বাক্ষর নিয়ে অনিয়ম করেছেন। তিনি আপত্তিকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেবেন। আমি নই।