পদ্মা অয়েলের বার্ষিক সাধারণ সভা
Printed Edition
পদ্মা অয়েল পিএলসির ৫৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খানের সভাপতিত্বে সভায় পরিচালক গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুবা পান্না, মো: জাকির হোসেন, মো: তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, মো: রইস উদ্দিন ভূঁইয়া শাহীন, কুতুবউদ্দিন আকতার রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো: মফিজুর রহমান, সিএএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডাররা গত ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান এবং ব্যবস্থাপনা পরিচালক মো: মজিফুর রহমান শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ হারে নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।