নি ত্যো প ন্যা স
ঘটন-অঘটন সুন্দরবন
প্রিন্স আশরাফ
Printed Edition
একশ’ তিরাশি.
নাভিদের নৌকা মান্দার গাজির নৌকার প্রায় কাছাকাছি চলে এসেছে। এখন দাঁড় বাওয়া মান্দার গাজি মাঝিকে দেখা যাচ্ছে। কিন্তু ভেতর থেকে কেউ তাদের দিকে গুলি ছোড়েনি।
নাভিদ আরেকটু এগিয়ে এসে পিস্তল তাক করল। তারপর ফুলির দিকে ছইয়ের ভেতর চলে যাওয়ার ইশারা করল। ফুলি ছইয়ের ভেতরে চলে যেতেই নাভিদ ভারিক্কী পুলিশি গলায় হাঁক দিলো, ‘মান্দার মাঝি, নৌকা থামাও। আমরা পুলিশের লোক। না থামালে কিন্তু তোমার দিকে গুলি করতে বাধ্য হবো।’
জুয়েলও ওই নৌকা থেকে পিস্তল তাক করে রেখেছে। সে-ও গলা ফুলিয়ে চেঁচানোর চেষ্টা করল, সিনেমার ডায়ালগ, ‘পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে। পালানোর চেষ্টা করে লাভ হবে না।’
গোলাগুলির ভয়ে ফারুক ছইয়ের ভেতরে ঢুকে গেছে। ফুলির মা আগেই ভেতরে ছিল। নৌকা চালানোর জন্য হাকিম মাঝি দাঁড়ে আছে। (চলবে)