সরকার গঠনমূলক সমালোচনা স্বাগত জানায় : বসিক প্রশাসক
Printed Edition
বগুড়া অফিস
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগত জানায়। কিন্তু উদ্দেশ্য মূলকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করে এমন সমালোচনা আশা করে না। তিনি বলেন, শহীদ জিয়া একদলীয় বাকশালী শাসনের পর বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ^াসী। তাই সরকারের তোশামদি নয় বরং দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন। তিনি গতকাল রোববার বগুড়া প্রেস ক্লাবে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুরাদ হোসেন, সদর থানার ওসি ইব্রাহিম আলী, বিএনপি নেতা ভিপি খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, গণেশ দাস, কালাম আজাদ, এস এম আবু সাইদ, আবুল কালাম আজাদ প্রমুখ।