ঢাকা-৯ আসনে মার্চ ফর দাঁড়িপাল্লা সমাবেশ
চাঁদাবাজির কারণে একটি দলের ভোট প্রতিদিন কমতেছে :মাওলানা আব্দুল হালিম
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, একটি দল জুলাই বিপ্লবপরবর্তী এমনভাবে চাঁদাবাজি করেছে এখন প্রতিদিন তাদের ভোট কমতেছে। শুধু তাই নয় চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে নিজেরা নিজেদের নেতাকর্মীদের খুন করার কারণে দলীয় নেতাকর্মীর সংখ্যাও কমতে শুরু করেছে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত দেশ গঠনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। ঢাকা-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনে শুক্রবার রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে মার্চ ফর দাঁড়িপাল্লা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তা ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমদ বলেন, পৃথিবীর ইতিহাসে যত পরিবর্তন হয়েছে তা যুবসমাজের হাত ধরেই হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এ দেশের যুবসমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে। কিন্তু এ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি দলের সন্ত্রাসী আর চাঁদাবাজি কর্মকাণ্ড। জনগণকেই এবার সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, সন্ত্রাস-চাঁদাবাজ দলের হাতে দেবে নাকি ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ বুঝে নেবে। জামায়াত ক্ষমতায় গেলে জাতি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ পাবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও আসন পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাবেশের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শাহাদতবরণকারী শহীদ জুবায়ের আহমেদের গর্বিত পিতা কামাল উদ্দিন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা-৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ শাহজাহান, মহানগরীর মজলিসে শূরা সদস্য ও মুগদা-সবুজবাগ জোন সহকারী পরিচালক মনির বিন আনোয়ার, মহানগরীর মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোন সহকারী পরিচালক এস এম মাহমুদ হাসান, খিলগাঁও নাগরিক কমিটির সভাপতি মুজিবুল হক, সবুজবাগ নাগরিক কমিটির সভাপতি সোহেল আহমেদ, ঢাকা-৯ আসনের যুব বিভাগের পরিচালক রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের কার্যকরী সদস্য ইউসুফ আলী। আরো উপস্থিত ছিলেন অবিভক্ত খিলগঁঁঁাঁও থানা আমির মুহাম্মদ সালেহ আহমেদ, মহানগরীর মজলিসে শূরা সদস্য যথাক্রমে মু. মতিউর রহমান, মাওলানা আব্দুল বারী, মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মাহমুদুর রহমান, মো: রওশন জামান, সাজেদুর রহমান শিবলী, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মোহাম্মদ ইসাহাক, অ্যাডভোকেট এ এম যে ফারুক, মো: ইয়াকুব আলী ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারিয়েট সদস্য সাইফুল ইসলাম, হাসিব আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল মিছিল ঢাকা-৯ সংসদীয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।