ব্লাড ক্যান্সার আক্রান্ত শাহিন মোল্যাকে আর্থিক সহায়তা প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
Printed Edition
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ২ ডিসেম্বর গোপালগঞ্জ জেলার শুকতাইল গ্রামের বাসিন্দা মো: শাহিন মোল্যার ব্লাড ক্যান্সার রোগের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম শুকতাইল গ্রামের বাসিন্দা মো: শাহিন মোল্যার নিকট অনুদানের চেক প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার, ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে এম হারুনুর রশীদ এবং ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।