দুবাইয়ে এমিরেটস যাত্রীদেও জন্য বিশেষ অফার
Printed Edition
শীতে দুবাই ভ্রমণকে আরো আকর্ষণীয় করে তুলতে বিশেষ অফার নিয়ে এসেছে এমিরেটস। যারা ২১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে দুবাইয়ের রিটার্ন ফ্লাইট বুক করবেন, তারা সম্পূর্ণ বিনামূল্যে দু’টি জনপ্রিয় ও আকর্ষণীয় স্থানে প্রবেশাধিকার পাবেন- যার মধ্যে রয়েছে দুবাই মারিনায় মনোমুগ্ধকর ৯০ মিনিটের সানসেট ডিনার ক্রুজ এবং অত্যাধুনিক দুবাই আর্ট মিউজিয়ামে মাল্টি-সেন্সরি অভিজ্ঞতা । ৮ থেকে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বুকিং এবং ৭ জানুয়ারি থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এ অফারটি প্রযোজ্য হবে। অন্য দিকে দুবাই আর্টে মিউজিয়ামে দর্শনার্থীরা উপভোগ করবেন ডিজিটাল শিল্পকলা ও ইন্দ্রিয়গ্রাহ্য গল্প বলার এক অনন্য মিশ্রণ। এখানে ইমারসিভ ইনস্টলেশনে, চমকপ্রদ ভিজ্যুয়াল ল্যান্ডস্কেপ, মৌলিক সাউন্ডস্কেপ এবং বিশেষভাবে তৈরি সুগন্ধির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে এক সম্পূর্ণ মাল্টি-সেন্সরি অভিজ্ঞতা।এই অফারের পাশাপাশি এমিরেটস তাদের যাত্রীদের দুবাইয়ে অবস্থানকে আরো উপভোগ্য করে তুলতে বাড়তি সুবিধাও দিচ্ছে। মাই এমিরেটস পাস ব্যবহার করে যাত্রীরা শহরজুড়ে ৭০০টিরও বেশি এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন। একই সাথে এমিরেটস স্কাইওয়ার্ডস লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা হোটেল, এয়ারলাইনস, গাড়ি ভাড়া, রিটেইল ও ব্যাংকিংসহ বিশ্বব্যাপী বিভিন্ন পার্টনারদের সেবা গ্রহণ করলে পাবেন মাইলস বা পয়েন্টস। এই পয়েন্টস দিয়ে তারা রিওয়ার্ড টিকিট, ফ্লাইট আপগ্রেড কিংবা কনসার্ট ও স্পোর্টস ইভেন্টের টিকিট নেয়ার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।