নি ত্যো প ন্যা স
ঘটন-অঘটন সুন্দরবন
Printed Edition
প্রিন্স আশরাফ
একশ’ ছাপান্ন.
ইনতাজ আলীরও উৎসাহ দেখা গেল। সে জেলেদের উদ্দেশে আঞ্চলিক ভাষায় হাঁক পাড়ল। তারাও হাঁক দিয়ে জানাল বড় মাছ আছে। সাহেবেরা কিনতে চাইলে আসতে পারে।
দুই মাঝিই এগিয়ে গেল জেলে নৌকার দিকে। বুড়ো বাপ আর জোয়ান ছেলে মাঝ ধরছিল। জোয়ান ছেলেটার লুঙ্গি লেংটির মতো করে পরা ছিল। খালি গা। ইনতাজ আলীর নৌকায় জলজ্যান্ত যুবতী মেয়ে দেখে তাড়াতাড়ি লুঙ্গির কাছা খুলে দিয়ে গামছাটা গায়ে জড়িয়ে ভদ্রস্থ হওয়ার চেষ্টা করল।
দেখা গেল বুড়ো বাপ ইনতাজ আলীকে ভালোই চেনে। শুধু চেনে না ইনতাজ আলীর ব্যাপারটাও কিছুটা জানে। বুড়োর নাম যতীন মন্ডল। নাভিদ ইনতাজ আলীকে বলল, যতীন জেলে এদিক দিয়ে মান্দার গাজির নৌকা যেতে দেখেছে কিনা জিজ্ঞেস করতে। ইনতাজ আলী জিজ্ঞেস করলে মাঝি না জানাল।
যতীন জেলে বলল, ‘তুমাগির খবর শুনতি পালাম। তুমারে উরা খুঁজে বেড়াইতিছে। ওসব খারাপ লোকের সাথে ক্যাজি লাগাতি গিলি ক্যান?’ (চলবে)