বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন
Printed Edition
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে নতুন রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, শান্তি প্রতিষ্ঠা, যুব উন্নয়ন এবং কমিউনিটি উন্নয়নে রোটারির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। রোটারি বর্ষ উদ্বোধনী সংবাদ সম্মেলনের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান। এতে বক্তব্য দেন ডেপুটি কো-অর্ডিনেটর পিডিজি শামসুল হুদা, কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান, হোস্ট ক্লাবের সভাপতি প্রফেসর ড. হুমায়ুন কবির ও রোটারিয়ান লুবনা আফরোজ। সংবাদ সম্মেলনে ড. ইশতিয়াক জামান বলেন, রোটারি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১৩ লাখ রোটারিয়ানের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন রোটারি বর্ষের প্রতিপাদ্য “স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি” বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশের সব রোটারিয়ানকে আরো কার্যকর, উদ্ভাবনী ও টেকসই সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার করতে হবে। বিজ্ঞপ্তি।