জার্মানি এখন আর পরাশক্তি নয়

Printed Edition

আমরা আর প্রথম সারির দল নই। একের পর এক বিশ্বকাপ ব্যর্থতার আড়ালে ঢাকা পড়েছে জার্মানিদের যাবতীয় গৌরব, দীর্ঘায়িত হচ্ছে দুঃসময়। ২০১৪ সালে নিজেদের চতুর্থ বিশ্বকাপ জিতেছিল জার্মানি। এর পর ২০১৮ আর ২০২২ বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায়। টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে আরো কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে পড়েছে দলটি। কোচ ইউলিয়ান নাগলসমান পড়েছেন তীব্র তোপের মুখে। সব প্রশ্নের সামনে দাঁড়িয়ে বলেছেন, জার্মানি এখন আর ফুটবলের পরাশক্তি নয়, ‘আপনি যদি প্রথম পর্বের পরেই বিদায় নেন, তবে তা জার্মান ফুটবলের জন্য যথেষ্ট নয়। এটি এখন টানা তৃতীয়বারের মতো বিদায় বা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া, তাই আমরা আর প্রথম সারির দলগুলোর অংশ নই। আমি অত্যন্ত হতাশ।’