যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত

Printed Edition

রয়টার্স

ইউরোপের বাইরে থাকা ১৯টি দেশের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থগিতাদেশের তালিকায় থাকা এই ১৯টি দেশের ওপর গত জুন থেকেই আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। নতুন পদক্ষেপের মধ্য দিয়ে দেশগুলোর নাগরিকদের জন্য অভিবাসনে আরো কঠোর হল ট্রাম্প প্রশাসন।

অভিবাসন সাময়িকভাবে স্থগিতের তালিকায় যে দেশগুলোর নাম উল্লেখ রয়েছে তার মধ্যে আছে- আফগানিস্তান, মিয়ানমার, শাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এসব দেশের ওপর গত জুনে সবচেয়ে কঠোর অভিবাসন নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল।