চুনতি ডট কম শিক্ষাসামগ্রী বিতরণ

Printed Edition

চুনতিবাসী ও শুভানুধ্যায়ীদের আর্থিক পৃষ্ঠপোষকতায় চুনতি ডট কম শিক্ষাসামগ্রী বিতরণের ৯ম আয়োজন শুক্রবার চুনতি সিরাত মাহফিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

চুনতি ডট কমের ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মুখে হাসি ফোটাতে আয়োজিত এ মানবিক কর্মসূচি সঞ্চালনা করেন মো: আরিফ এ রব্বানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুনতি ডট কমের অ্যাডমিন কাজী আরিফুল ইসলাম।

চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিনহাজুল আবরার, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জে ইউ এম বাবর হোসেন সিদ্দিকী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মাহমুদুর রহমান, চুনতি ডট কম শিক্ষাসামগ্রী বিতরণ ২০২৬-এর সদস্যসচিব মো: নাঈম নিমু, ড. আকম সাহেদ, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি কফিল উদ্দিন লিটু, অলি উদ্দিন মোহাম্মদ ও কায়সার খান মানিকসহ অন্যরা। চুনতি সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দীন মুহম্মদ মানিক একজন শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।