ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের পর যুক্তরাষ্ট্রে ‘গ্রিন কার্ড লটারি’ স্থগিত

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনার পর ‘গ্রিন কার্ড লটারি’ প্রোগ্রাম স্থগিত করেছে হোয়াইট হাউজ। গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ‘গ্রিন কার্ড লটারি’ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সন্দেহভাজন পর্তুগালের নাগরিক ক্লদিও নেভেস ভালেন্তে। তার বয়স ছিল ৪৮ বছর।

কার্স্টজেন নিলসেন বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে, আমি অবিলম্বে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবাকে ‘উঠ১’ প্রোগ্রাম বন্ধ করার নির্দেশ দিচ্ছি- যাতে আমেরিকানরা এই বিপর্যয়কর নীতির মাধ্যমে আর ক্ষতিগ্রস্ত না হয়।’ এর আগে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় রোড আইল্যান্ডের প্রোভিডেন্সের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে দু’জন নিহত এবং ৯ জন আহত হন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) বন্দুকধারীকে ধরতে তথ্যের জন্য ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।