বরিশাল বিভাগীয় ইজতেমা সমাপ্ত

Printed Edition

বরিশাল ব্যুরো

আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী বরিশাল বিভাগীয় ইজতেমা। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেদায়েত, শান্তি ও কল্যাণ কামনায় আল্লাহর দরবারে দু’হাত তুলে বিশেষ মুনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান।

শনিবার বেলা সাড়ে ১১টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার পোল সংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং এলাকার প্রায় ১৪ একর বিস্তৃত মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় তাবলীগ জামায়াতের এই বিভাগীয় ইজতেমা। এতে বরিশাল বিভাগের ছয় জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকেও কয়েক লাখ মুসল্লি অংশ নেন। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লি সিরাজুল ইসলাম বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা দলবদ্ধভাবে এখানে এসেছি। ইজতেমা আমাদের ঈমানি চেতনাকে আরো দৃঢ় করে। আজম হাওলাদার নামের এক যুবক জানান, ‘পরিচিত এক বড় ভাইয়ের সাথে ইজতেমায় এসেছি।