এসিতে মাসব্যাপী ফ্রি কিনিং সার্ভিস দিচ্ছে ওয়ালটন
Printed Edition
গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে দেশজুড়ে মাসব্যাপী ফ্রি কিনিং সার্ভিস ক্যাম্পেইন চালাচ্ছে দেশের শীর্ষ এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন।
ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে ওয়ালটন এসির গ্রাহকদের ফ্রি কিনিং সার্ভিস দেয়া হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে এই সার্ভিস ক্যাম্পেইন। ‘সেরা বিক্রয়োত্তর সেবার অঙ্গীকার’ এই স্লোগানে চালু হওয়া ওই ক্যাম্পেইনের উদ্দেশ্য ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি ও গ্রাহকদের সন্তুষ্টি অর্জন।
বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে মাসব্যাপী ওই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল হোসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ সার্ভিস অফিসার নিয়ামুল হক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান হোসাইন প্রমুখ।
জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় ১ জানুুয়ারি, ২০২৪ সাল থেকে কেনা সব এসির কিনিং সার্ভিস শতভাগ ফ্রি। আর ২০২৪ সালের আগে কেনা সব এসির কিনিং সার্ভিসে ৬০% পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। সুবিধাটি পেতে গ্রাহকরা ১৬২৬৭ এবং ০৮০০০০১৭২৭৭ টোল ফ্রি এই নম্বরগুলোতে কল করে রেজিস্ট্রেশন করতে পারবেন। বিজ্ঞপ্তি।