আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এনবনিযুক্ত নির্বাহী ও কর্মকর্তাদের দিনব্যাপী ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, নৈতিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক আদর্শ অনুসরণ, সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং উদ্ভাবনী ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইর প্রিন্সিপালও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মাজহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন, প্রিন্সিপাল অফিসার মো: শামীম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ৪৫ জন নবনিযুক্ত নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।