খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধানরা এভারকেয়ারে
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তারা।
মঙ্গলবার প্রথমে রাত ৯টায় হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন। কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।
আর সর্বশেষ বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বেরিয়ে যান তিনি।