লাফার্জহোলসিমের গোল্ড পুরস্কার লাভ
Printed Edition
ইনস্টিটিটিউট অব চার্টাড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) পক্ষ থেকে ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে সেরা কোম্পানির স্বীকৃতিস্বরূপ ‘গোল্ড’ পুরস্কার পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। করপোরেট গভর্নেন্স অনুশীলন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে কোম্পানির অবদান ও অঙ্গীকারের স্বীকৃতি এই পুরষ্কার। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে লাফার্জহোলসিমের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের গেস্ট অব অনার প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো: আনিসুজ্জামান এবং হেড অব অ্যাকাউন্টিং, রিপোর্টিং অ্যান্ড কন্ট্রোলিং মোহাম্মদ নূরুল আলম কোম্পানির পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।