শীতবস্ত্র বিতরণ

শিশু তাহমিদ ফাউন্ডেশন

Printed Edition
bangla-9
শিশু তাহমিদ ফাউন্ডেশন

পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়ার ভেড়ামারার সামাজিক ও মানবিক সংগঠন শিশু তাহমিদ ফাউন্ডেশন। গত সোমবার পশু হাসপাতাল সংলগ্ন রেহেনা এন্টারপ্রাইজ অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জামালের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ডা: কামরুল ইসলাম মনা, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক সংবাদ প্রতিনিধি প্রদীপ সরকার, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি শামিমুল হক শামীম, কারী ওসমান প্রমুখ। ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা।