বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও প্রাণ-আরএফএল গ্রুপের চুক্তি
Printed Edition
রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-এর সাথে প্রাণ-আরএফএল গ্রুপের ডিস্ট্রিবিউটরদের অর্থ সংগ্রহ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: জসীম উদ্দিন এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর (ফাইন্যান্স) উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারভীন আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের ডিস্ট্রিবিউটরদের অর্থ সংগ্রহ কার্যক্রম আরো সহজ, দ্রুত ও প্রযুক্তি নির্ভর হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।