শিশুদের শৈশবকালীন উন্নয়ন ও বিকাশ বিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ
Printed Edition
বিশ্ব প্রতিবন্ধীতা দিবস ২০২৫ উপলক্ষে স্বাভাবিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শৈশবকালীন উন্নয়ন ও বিকাশ বিষয়ক কর্মসূচি সম্পর্কিত ১২ বছরের গবেষণার ফলাফল (World disable day, Childhood Development Program for Normal and Special Children: Research Result of 12 Years) প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার, শহীদ ডা: মিলন হলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: রুহুল আমিন, বিএমইউ-এর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা: সাইফ উল্লাহ মুন্সী। সভাপতিত্ব করেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান। সম্মানিত বক্তা ছিলেন বিএমইউ-এর ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: শরীফা শাহজাদী, ফার্মাকোলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা: ইলোরা শারমিন, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান, কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম পাটওয়ারি। ধন্যবাদ জ্ঞাপন করেন নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: রুহুল কুদ্দুস বিপ্লব। বিজ্ঞপ্তি।