অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়ার উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
Printed Edition
আশুলিয়া অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানারাত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব সভাপতিত্ব করেন। এতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম. আর. কবির, ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীসহ বিশ্ববিদ্যালয়গুলোর প্রোভিসি, ট্রেজারার-রেজিস্ট্রাররা অংশ নেন। সভায় ইতঃপূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সিদ্ধান্তগুলোর অগ্রগতি, বাস্তবায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আশুলিয়া অঞ্চলের সামগ্রিক শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।