যুদ্ধবিরতি লঙ্ঘন
লেবাননে ইসরাইলের মর্টার হামলা
Printed Edition
টিআরটি ওয়ার্ল্ড
ইসরাইল দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় মর্টার হামলা চালিয়েছে এবং একই সময়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। চলমান যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও এ ধরনের হামলা ও নজরদারি কার্যক্রম নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, শনিবার টাইর জেলার ধায়রা শহরের উপকণ্ঠে ইসরাইলি বাহিনী মর্টার নিক্ষেপ করে। একই এলাকায় নাকৌরা শহরে একটি ইসরাইলি ড্রোন শব্দ বোমা ফেলেছে।
লেবাননের গণমাধ্যম আরো জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে ও আশপাশের এলাকায় ইসরাইলি ড্রোন দীর্ঘ সময় ধরে উড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই মনে করছেন, যুদ্ধবিরতি কার্যত ভঙ্গ হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ হামলাকে ‘অগ্রহণযোগ্য যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।