উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক
Printed Edition
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৫ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্টল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান রোববার ফিতা কেটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টলটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো: ইদ্রিস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মজনুজ্জামান ও মোহাম্মদ জাকির হোসাইন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।