সানিডেইলের জোড়া শিরোপা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল। বালক বিভাগে নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজকে ৫-২ গোলে হারিয়েছে সানিডেইল। আর বালিকা বিভাগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে ৫-৩ গোলে পরাজিত করেছে সানিডেইল। বালক বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেইলের আদিয়ান শামস। বালিকা বিভাগের সেরা ওয়ালিয়া হোসেন।