বিএনএসিডব্লিউসির ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition
artho-2
বিএনএসিডব্লিউসির ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৫তম সাধারণ সভা গতকাল সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এতে সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনী হতে বিএনএসিডব্লিউসির সর্বমোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য এই সভায় অংশ নেন।

সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন ২০০৬, বাংলাদেশের বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সব কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিএনএসিডব্লিউসির সাথে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

এ ছাড়া দেশে রাসায়নিক অব্যবস্থাপনাজনিত কারণ সম্প্রতি ঘটে যাওয়া মিরপুর, গাজীপুর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা এবং এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সবার কার্যকরী ভূমিকার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।

সেই সাথে দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিতে আমদানিকারক, ব্যবহারকারী, কাস্টমস ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ কার্যকরী ভূমিকা পালনে বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান বিশেষ গুরুত্বারোপ করেন। আইএসপিআর।