টেকসই উন্নয়ন ও ক্লাইমেট অ্যাকশন রিপোর্ট উন্মোচন করেছে প্রাইম ব্যাংক
Printed Edition
টেকসই উন্নয়ন রিপোর্ট ও ক্লাইমেট অ্যাকশান রিপোর্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ রিপোর্ট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক দায়িত্বশীল এবং জলবায়ু সচেতন ব্যাংকিং কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। এ সময় তিনি প্রাইম ব্যাংকের টেকসই যাত্রা সম্পর্কে অনুপ্রেরণামূলক কথা বলেন এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি রেগুলেটরের প্রত্যাশা তুলে ধরেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা হাসান ও. রশীদ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমান; ডিএমডি ও সিআরও জিয়াউর রহমান; বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান ও সিএসআর অংশীদাররা। বিজ্ঞপ্তি।