বিশ্বকাপে রেকর্ডের সুনামি অ্যালেনের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপের চলমান আসরে গত তিন ম্যাচে ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি ফিন অ্যালেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ৮ বলে ২১ রান। পাকিস্তানের বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বলে ২৩ রান। শেষ চারে উঠার লড়াইয়ে গ্রুপ-২-এর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৯ বলে ২৯ রান। সব যেন পুষিয়ে দিলেন সেমিফাইনালে এক ইনিংসেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত পরশু যেন সবকিছুকেই ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের এই ওপেনার। ৩৩ বলে টর্নেডো সেঞ্চুরি হাঁকিয়ে একগাদা রেকর্ডে জায়গা করে নিলেন কিউই ২৬ বছর বয়সী এই ডান হাতি ব্যাটার।
কলকাতার ইডেন গার্ডেন্সে ১০ চার ও ৮ ছক্কায় ৩৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যালেন। ব্যাটি তাণ্ডবে এ দিন নিজের গড়া একগাদা রেকর্ড পাশাপাশি ম্যাচেও হয়েছে আরো অনেক রেকর্ড। ৩৩ বলের সেঞ্চুরি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম। তিনি পেছনে ফেলেছেন ২০১৬ মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে শতরান করা গেইলের রেকর্ড। ছেলে ও মেয়ে মিলেই বিশ ওভারের বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি এখন অ্যালেনের। আগেরটি ২০১০ সালে উইমেন্স টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৩৮ বলে শতক করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ড্রিয়েন্ড্রা ডটিন।
নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-২০তে করা ৩৩ বলে শতকে সবাইকে পেছনে ফেলেছেন অ্যালেন। আগের রেকর্ডটি ছিল ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে গ্লেন ফিলিপসের। আর সব মিলে আন্তর্জাতিক টি-২০তে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ২৭ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি সাইপ্রাসের বিপক্ষে ২০২৪ সালে করেছিলেন এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহানের। আর গত বছর তুরস্কের মুহাম্মদ ফাহাদ ২৯ বলে সেঞ্চুরি করেন বুলগেরিয়ার বিপ।ে প্রথম দু’টি সেঞ্চুরিই আইসিসির সহযোগী দেশের ক্রিকেটারের। আর আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্রুততম টি-২০তে সেঞ্চুরির রেকর্ড নিউজিল্যান্ডের ওপেনারেরই। তবে এখানে অ্যালেনের সাথী হিসেবে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তিনি ২০২৪ সালে গাম্বিয়ার বিপে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন।
আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপে সবচেয়ে কম বলে সেঞ্চুরিও এখন অ্যালেনের। আগেরটি ছিল ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারের। আর ৩০০ স্ট্রাইকরেটে আন্তর্জাতিক টি-২০তে তিন অঙ্ক ছোঁয়া ইনিংস খেলা চতুর্থ ব্যাটার অ্যালেন। এই রেকর্ড এখন পর্যন্ত শীর্ষে মুহাম্মদ ফাহাদ। বুলগেরিয়ার বিপে তুরস্কের এই ব্যাটার ৩৪ বলে ১২০ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৩৫২.৯৪। সাইপ্রাসের বিপে এস্তোনিয়ার সাহিল চৌহানের ৪১ বলে ১৪৪ রানের ইনিংসে স্ট্রাইক রেট ৩৫১.২১। গাম্বিায়ার বিপে সিকান্দার রাজা ৩০৯.৩০ স্ট্রাইক রেটে ৪৩ বলে করেন অপরাজিত ১৩৩ রান। সেখানে ৩০৩.০৩ স্ট্রাইক রেট অ্যালেনের।
আন্তর্জাতিক টি-২০তে তৃতীয় শতক হাঁকিয়েছেন অ্যালেন। টি-২০তে কিউইদের হয়ে তিন শতক করা কলিন মোনরোকে স্পর্শন করলেন তিনি। আর টি-২০ বিশ্বকাপে নকআউট ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হলেন অ্যালেন। এই ম্যাচে ৮ ছক্কা হাঁকিয়েছেন কিউই এই ওপেনার। এ নিয়ে এবারের বিশ্বকাপে তার মোট ছক্কা হলো ২০টি। টি-২০ বিশ্বকাপে এই প্রথম এক আসরে ২০ ছক্কা মারতে পারলেন কোনো ব্যাটার। এই রেকর্ডে দ্বিতীয় স্থানে আছেন ১৯ ছক্কা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার।