ভোলায় কাউকে দস্যু হতে দেয়া যাবে না : ব্যারিস্টার পার্থ
Printed Edition
ভোলা প্রতিনিধি
ভোলায় আর কাউকে দস্যু হয়ে উঠতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। রোববার দুপুরে ভোলার একটি হোটেলে ব্যবসায়ী সমাজের সাথে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পার্থ বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনামলে ভোলার ব্যবসায়ীরা যে ক্ষতির মধ্য দিয়ে গেছেন, তা তিনি জানেন। তখন ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে না পারায় সন্ত্রাস ও চাঁদাবাজরা আরো শক্তিশালী হয়েছে। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ প্রতিবাদ ছাড়া কোনো প্রতিরোধ গড়ে ওঠে না।
নিজের বিষয়ে তিনি বলেন, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে সেদিনও যেন ব্যবসায়ীরা একত্র হয়ে প্রতিবাদ করেন। নির্বাচিত হলে ভোলায় কোনো চাঁদাবাজ বা সিন্ডিকেট থাকতে দেয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।