নিয়মিত নামাজ ও প্রতিযোগিতায় পুরস্কার পেল শিক্ষার্থীরা
Printed Edition
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়মিত নামাজ আদায়, রচনা, সাধারণ জ্ঞান ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে শতাধিক শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার পৌর এলাকার রামরায়গ্রাম উত্তর পাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সভাপতি মিরাজ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, ব্যাগ, বই, খাতা, ক্রেস্ট ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এর আগে ফাউন্ডেশনের লোগো উন্মোচন করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ। গত দুই বছর ধরে এমন আয়োজন এলাকায় প্রশংসিত হয়েছে।