বিডা এবং মিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরির্দশন
Printed Edition
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপ (বিডা) এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপরে (মিডা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) আশিক চৌধুরী গত বুধবার মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর সফর করেন। সফরের শুরুতে সকালে বোটে তিনি চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ীতে গমন করেন। সাথে ছিলেনÑ চট্টগ্রাম বন্দর কর্তৃপরে চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, মিডার সদস্যরা ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরির্দশন শেষে তিনি প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি নিয়ে প্রকল্পগুলোর প্রকল্প পরিচালক, এমডি সিপিজিসিবিএল, কক্সবাজারের জেলা প্রশাসকসহ প্রকল্পগুলোর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন । মাতারবাড়ী পরির্দশন শেষে বিকেলে তিনি চট্টগ্রাম বন্দরে যান এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিন পরির্দশন করেন। পরে তিনি চবক বোর্ডরুমে চবকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সমস্যা ও তা নিরসনকল্পে করণীয় বিষয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।