যুক্তরাষ্ট্র-সমর্থিত আলোচনায় অংশ নেবেন না মাচাদো

Printed Edition

এএফপি

ভেনিজুয়েলার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে, তাতে তিনি অংশ নেবেন না।

রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে মাচাদো ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, প্রস্তাবিত এই সংলাপের পরিকল্পনা, আয়োজন কিংবা বাস্তবায়নের কোনো পর্যায়েই তারা অংশ নেবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে তারা জানান, সংলাপে অংশ না নিলেও দেশের জন্য প্রকৃত অগ্রগতি বয়ে আনতে পারে- এমন কোনো উদ্যোগে বাধা দেবেন না বলে।