আগামী মাসে প্রাইম মিনিস্টার্স কাপ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নতুন কুঁড়ি সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে ‘স্পোর্টস ভিলেজ’ তৈরি করা হবে, যার মধ্যে চলতি বছরই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর বিকেএসপিগুলোকে আরো স্বয়ংসম্পূর্ণ করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে ২০১ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পেয়েছি এবং আরো ২৯৪ জনের নিয়োগপ্রক্রিয়া চলমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আগামী মাসেই ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এবং বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্যও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে।