সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি
Printed Edition
সোনালী ব্যাংক পিএলসি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তিতে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: রেজাউল করিম ও পপুলার ডায়াগনস্টিকের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার নাগ চুক্তি সই করেন। অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো: শরিয়ত উল্লাহর সভাপতিত্বে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় সোনালী ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পপুলার ডায়াগনস্টিকের করপোরেট স্বাস্থ্যসেবা পাবেন। বিজ্ঞপ্তি।