বেঙ্গল ইসলামী লাইফ কর্তৃক গোষ্ঠী তাকাফুল সুবিধার চেক প্রদান

Printed Edition
artho-8
বেঙ্গল ইসলামী লাইফ কর্তৃক গোষ্ঠী তাকাফুল সুবিধার চেক প্রদান

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইকো ব্যাটারিজ লিমিটেডের মধ্যে বিদ্যমান গোষ্ঠী তাকাফুল চুক্তির আওতায় ইকো ব্যাটারিজ লিমিটেডের সেলস সার্ভিস বিভাগের সুপারভাইজার মরহুম শহিদুল ইসলামের স্ট্রোকজনিত চিকিৎসা খরচ ও পরে তার মৃত্যুতে মৃত্যুদাবি বাবদ মোট দুই লাখ ৫৮ হাজার ৪০০ টাকার চেক গতকাল দেয়া হয়। গাজীপুরের মাওনায় অবস্থিত ইকো ব্যাটারিজ লিমিটেডের নিজস্ব কারখানায় ওই প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মীর উপস্থিতিতে মরহুমের মনোনীতকের কাছে চেক হস্তান্তর করেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফের হেড অব করপোরেট বিজনেস মো: মাজহারুল ইসলাম, হেড অব ক্লেইমস্ মো: আনিসুর রহমান সুমন এবং ইকো ব্যাটারিজ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার মো: রফিকুল ইসলাম, ম্যানেজার-এইচআর, অ্যাডমিন ও কম্প­ায়েন্স মো: জসিম উদ্দিন এবং ম্যানেজার প্রোডাকশন মো: ইসমাইল হোসেন। বিজ্ঞপ্তি।