চরভদ্রাসনে গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ

Printed Edition

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গ্রামভিত্তিক আনসার (ভিডিপি) পুরুষ ও মহিলা মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার চরভদ্রাসন সরকারি কলেজে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব, ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দায়িত্ব পালনের সময় করণীয় ও বর্জনীয়, জরুরি পরিস্থিতি মোকাবেলা, শৃঙ্খলা রক্ষা, জনগণের সাথে আচরণ এবং আইনগত দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।