এএফসি নারী এশিয়া কাপ

ব্যাংকক ও সিডনিতে প্রস্তুতি ম্যাচ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল। ১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে শুরু হবে এশিয়ার নারী ফুটবলারদের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ চীনের বিপক্ষে।