মেধাবী মুখ

রমিজ উদ্দিন বাপ্পী

Printed Edition
bangla5
রমিজ উদ্দিন বাপ্পী

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মেধাবী শিক্ষার্থী রমিজ উদ্দিন বাপ্পী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে। বাপ্পীর এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসী আনন্দিত।

বাপ্পী মাধবখালী গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পিতা সোহেল রানা বকুল একজন গ্রাম্য পশুচিকিৎসক এবং মাতা রেহেনা বেগম একজন গৃহিণী। সীমিত সামর্থ্যরে মধ্যেও সন্তানকে শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মা সবসময় সচেষ্ট ছিলেন।

সে ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে। পরে জীবননগর আদর্শ শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও যশোর বোর্ডের অধীনে এইচএসসিতে জিপিএ ৫ অর্জন করে।

বাপ্পী বলেন, আমি একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।