বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকসের সফল সমাপ্তি
Printed Edition
ঢাকা সেনানিবাসের সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কনাফারেন্স রুমে দুই দিনব্যাপী (২৬-২৭ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম ল্যান্ড ফোর্সেস টকস (খঋঞ) ২০২৬-এর শেষ হয়েছে। এই বৈঠকটি গত ৮-১০ সেপ্টেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নবম ল্যান্ড ফোর্সেস টকসের (খঋঞ) এর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। এই বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় ২২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন, যার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদফতরের লে. কর্নেল মোহাম্মদ বদরুল হক। অপর দিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশগ্রহণকারী চার সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (টঝঅজচঅঈ) নিরাপত্তা সহযোগিতা বিভাগের মেজর মাইকেল জেকব ওসটার। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সামরিক প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: হুমায়ূন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি ও এমফিল।
এই আলোচনা পর্বে উভয়পক্ষই সামরিক সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করেন। আলোচনায় উভয়পক্ষের মধ্যে প্রশিক্ষণ আদান-প্রদান, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পারিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক যৌথ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন এবং উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, এর আগে অক্টোবর ২০২৪ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অষ্টম ল্যান্ড ফোর্সেস টকস (খঋঞ) অনুষ্ঠিত হয়েছিল। আইএসপিআর।