রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থী ডা: রেজাউল করিমের দিনভর গণসংযোগ

Printed Edition

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছেন রাঙ্গুনিয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা: এ টি এম রেজাউল করিম। রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় তিনি দিনভর ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।

প্রচারণাকালে ডা: রেজাউল করিম সাধারণ ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন। তিনি বলেন, ‘এবারের নির্বাচন রাঙ্গুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হবে পরিবর্তনের পক্ষে, সৎ নেতৃত্বের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে রায় দেয়ার নির্বাচন।’ তিনি আরো বলেন, ‘সংসদে আমি রাঙ্গুনিয়ার মানুষের অধিকার আদায়ে নির্ভীক কণ্ঠে কথা বলব।’ ডা: রেজাউল করিম তার অঙ্গীকার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, এলাকার প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করা হবে। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি ক্ষমতার জন্য নয়, সেবার সুযোগ পেতে আপনাদের ভোট চাই।’ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা।