নড়াইল-২ আসনে জামায়াত প্রার্থীর প্রচারসামগ্রী অপসারণ

Printed Edition

নড়াইল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু নির্বাচনী আচরণবিধি মেনে বিলবোর্ড, ফেস্টুন, তোরণ ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে তার ব্যবহৃত একটি বড় বিলবোর্ড অপসারণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। এ সময় জামায়াতের সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর রজিবুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা প্রচারসামগ্রী অপসারণ কাজ শুরু করেছি। দলীয় নেতাকর্মীদের নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই সব বিলবোর্ড, পোস্টার, তোরণ ও ফেস্টুন সরিয়ে ফেলা হবে।

তিনি আশা প্রকাশ করেন, নড়াইল-২ আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে কাজ করবেন। ভোটারদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।