রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে তথ্য অধিকারবিষয়ক প্রশিক্ষণ
Printed Edition
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের উদ্যোগে শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহীতে তথ্য অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে শাহ মখদুম বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক।
এ ছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন বেবিচকের পরিচালক (প্রশাসন) আবু ছালেহ মো: মুসা জঙ্গী ও সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। প্রশিক্ষণ পরিচালক হিসেবে ছিলেন মোসা: দিলারা পারভীন, বিমানবন্দর ব্যবস্থাপক, রাজশাহী এবং প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে চেয়ারম্যানের একান্ত সচিব মো: নিজাম উদ্দিন ও সিনিয়র অফিসার (প্রশাসন-২) আহসান হাবীব প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।