সাহায্যের আবেদন
কোলন ক্যান্সারে আক্রান্ত নাছিমা বেগম
Printed Edition
বরগুনা প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামের বাসিন্দা মোসা: নাছিমা বেগম কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে পাকস্থলীতে টিউমার ও পরে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হচ্ছে তাকে।
পরিবার সূত্রে জানা গেছে, ধারদেনা ও জমানো শেষ সম্বল ব্যয় করে ইতোমধ্যে তার টিউমারের অপারেশন সম্পন্ন করা হয়েছে। এ পর্যন্ত সাতটি কেমোথেরাপি নেয়া হয়েছে তার। চিকিৎসা অব্যাহত রাখতে বাকি কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা ব্যয় বাবদ তার আরো প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।
নাছিমা বেগম একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্য। অপারেশন ও চিকিৎসা খরচ বহন করতে গিয়ে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সঙ্কটে পড়েছে। এ অবস্থায় দেশের দানশীল ব্যক্তি, প্রবাসী বাংলাদেশী ও সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসা সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন নাছিমা বেগম ও তার পরিবার। তাদের আশা, সবার সহযোগিতায় তিনি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ/নগদ/রকেট : ০১৯২২৪৬৫৮৮৬ (ছেলে)। ডাচ-বাংলা ব্যাংক : অ্যাকাউন্ট নং ২৯২১৫৮০০৪১২৯৮, নাম: মো: সাজেবুর রহমান (গফ. ঝধলববনঁৎ জধযসধহ), শাখা: খিলগাঁও, ঢাকা। পূবালী ব্যাংক: অ্যাকাউন্ট নং ৩৫৫৫১০১২০৬৭৩২, মেইন ব্রাঞ্চ, মতিঝিল, ঢাকা। সোনালী ব্যাংক: অ্যাকাউন্ট নং ১৬২২০০১০০৭০৯৩, নাম: মিসেস নাছিমা বেগম, শাখা: সায়েদাবাদ, ঢাকা।