শ্রীলঙ্কায় পাকিস্তানের মানবিক সহায়তা পাঠাতে ভারতের বাধা

Printed Edition

এএফপি ও ডন

ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, শ্রীলঙ্কায় পাকিস্তানের মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত। ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশটিতে ৪০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টায় বাধা দিচ্ছে ভারত। মানবিক সহায়তা নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে বিশেষ বিমানটি ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতির অপেক্ষায় রয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘৪৮ ঘণ্টা পর গত রাতে ভারত যে আংশিক উড্ডয়ন অনুমতি দিয়েছে, তা কার্যত বাস্তবসম্মত নয়। মাত্র কয়েক ঘণ্টার জন্য সীমিত সময় নির্ধারণ করা হয়েছিল এবং ফিরতি ফ্লাইটের জন্য কোনো ধরনের অনুমতি দেয়া হয়নি। এতে শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি সহায়তা মিশনটি গুরুতরভাবে বাধাগ্রস্ত হয়েছে।’